হোম » অপরাধ-দুর্নীতি » অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করায় জরিমানা

অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করায় জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১০০.৮৯ টাকা লেখা থাকলেও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হেলথ এন্ড লাইফ ফার্মেসীতে বিক্রি করা হচ্ছিল ১৫০ টাকায়। অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির দায়ে সিরাজগঞ্জে ওই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি-পরিচালক মোঃ হাসান-আল-মারুফের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এছাড়াও বাজার স্টেশন এলাকায় স্টিকারবিহীণ বিদেশী চকলেট বিক্রির দায়ে স্মরণ ফলঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. হাসান-আল-মারুফ জানান, হেলথ এন্ড লাইফ ফার্মেসীতে ডিএনএস স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ১০০.৮৯ টাকা। কিন্তু বিক্রি করছিলেন ২৫০ টাকা। ক্রেতা সেজে সেখানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা হয়। এরপর ওই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!