
মোহাম্মদ হানিফ (গোলজার হানিফ), নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যক্তির পুকুর দখল করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউটি ইউনিয়নের সরকামতা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হচ্ছেন একই এলাকার মৃত ইয়াক মোল্লার ছেলে আব্দুল গোফরান ও আবুল কালাম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিভেদ চলে আসছে। ইতিপূর্বে ভুক্তভোগীদের জমিও তারা দখল করেছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে গোফরান ও আবুল কালাম অবৈধভাবে জোরপূর্বক গোলাম মোস্তফার মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরে ও বালু উত্তোলন করে। এতে ভুক্তভোগীর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। পরে বালু উত্তোলনের প্রতিবাদ করলে অভিযুক্তরা হত্যার হুমকি দেয়।
বর্তমানে পুকুর দখল নিয়ে হামলা ও দাঙ্গার আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা জানমালের নিরাপত্তার জন্য আইনের সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার এএসআই মোঃ ইব্রাহিম ভুইয়া জানান এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক