
আওয়াজ অনলাইন: ভোক্তাপর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৩ টাকা করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে সেপ্টেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭