
মো: তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুচয়ন বিশ্বাস (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উথলী- দর্শনাগামী রেললাইনের ৭২ নং পুলের নিকট এ ঘটনা ঘটে। নিহত সুচয়ন বিশ্বাস উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটপাড়ার রেজাউল হক ডাবলুর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুচয়ন বিশ্বাস চাকরিসূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এলাকায় থাকতেন। সেখানে তিনি দুর্ঘটনার শিকার হয়ে কিছুটা মানসিক সমস্যায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য কয়েকমাস পূর্বে তিনি বাড়িতে চলে আসেন। এজন্য তিনি পাসপোর্টও তৈরি করেছেন। ভিসা হাতে পেলেই তাঁর ভারতে যাওয়ার কথা ছিল। চিকিৎসা ব্যয়সহ পারিবারিক অন্যান্য কারণে তিনি বেশ দুঃশ্চিন্তাগ্রস্থ ছিলেন।

এরই মধ্যে মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে। বাড়িতে উপস্থিত হয়ে জানা যায়। খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা