
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার: রোগীদের বিস্তর অভিযোগ, বেসরকারি হাসপাতালে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকায় মহেশখালী উপজেলার মাতারবাড়ীর ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল (শনিবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীকি মারমার নেতৃত্বে মাতারবাড়ী নতুন বাজার এ অভিযান চালানো হয়। এসময় মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক ও আনছার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নানা অসংগতি ও অনিয়মের কারণে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতাল হাসপাতালকে ২০ হাজার,মাতারবাড়ি মর্ডাণ হাসপাতালকে ৩৫ হাজার ও বাংলা জার্মান সম্প্রীতি হাসপাতালকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাতারবাড়ি প্যাথলজি নামে একটি প্রতিষ্টানকে সীলগালা করে দেওয়া হয়।
বিষয়টি গতকাল রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় নিশ্চিত করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক।
স্থানিয়রা জানান, রোগিদের অভিযোগ ও বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসলে এ অভিযান করে প্রশাসন। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে নতুন বাজার ও পুরান বাজারে অনেক পল্লী চিকিৎসক চেম্বারে তালা লাগিয়ে দিয়ে চটকে পড়ে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে। তবে এ অভিযান জোরদার থাকব বলে জানিয়েছেন প্রশাসন।
এছাড়াও মাতারবাড়ীতে ভেঙের ছাতার মত গর্জিয়ে উঠেছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হন। ###

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ