হোম » অপরাধ-দুর্নীতি » জামালপুরে ব্যবসায়ীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুরে ব্যবসায়ীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রবিউল হাসান লায়ন: জামালপুর সদরের গোদাশিমলায় ব্যবসায়ী মন্টু মিয়ার উপর  সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। 
মঙ্গলবার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে গোদাশিমলা বাজার মোড়ে ঘন্টাব্যাপী  মানববন্ধনে  গোদাশিমলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আরিফুল রহমান বাচ্চুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মাসুম সরকার, বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, সাবেক মেম্বার শামীম হোসেন, ব্যবসায়ী মন্টু মিয়ার স্ত্রী সিনহা ইয়াসমিন শিমুসহ আরো অনেকে।
এসময় বক্তারা গত ১৫ জুন রাতে ব্যবসায়ী মন্টু মিয়ার উপর  সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ব্যবসায়ী মন্টু মিয়ার উপর হামলার  ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, হামলার শিকার ব্যবসায়ী মন্টু মিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!