হোম » অপরাধ-দুর্নীতি » জামালপুরে দুর্বৃত্তদের হামলায় বাংলা নিউজের সাংবাদিক নাদিম গুরুতর আহত

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় বাংলা নিউজের সাংবাদিক নাদিম গুরুতর আহত

রবিউল হাসান লায়ন: জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের জামালপুর প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্টের সহ-সভাপতি সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হামলা করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর এ হামলা চালিয়েছে মঙ্গলবার রাত আনুমানিক  ১০ টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও নাদিমের সহকর্মীরা জানায়, পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ী ফেরার পথে পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২ টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাদিমের স্ত্রী মনিরা বেগম জানায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত, আমার বাবার উপর হামলাকারী চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর নির্দেশে তার ক্যাডার বাহিনী বেদড়ক মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নেয়ার পর রাত ২টার দিকে কয়েকবার বমি করেছেন। এখনো জ্ঞান ফিরেনি।
জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম শহিদুর রহমান বলেন, মাথাসহ শরিরের বিভিন্নস্থানে মারাত্বক ইনজুরি। রোগীর অবস্থা অত্যান্ত ক্রেটিক্যাল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। রোগী ঝুঁকি মুক্ত নন। পরিক্ষা নিরিক্ষার পর বিস্তারিত বলা যাবে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে নাদিম অচেতন থাকায় হামলাকারীদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানায় ওসি।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামালপুর প্রেসক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন। সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় প্রশাসনের প্রতি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!