প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ

এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
শুক্রবার বিষয়টি জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় ওঠে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মহাস্থান গড় এলাকার জিউৎকুন্ড নামক স্থানের নির্জন জায়গা থেকে আপত্তিকর অবস্থায় তাঁদের হাতেনাতে আটক করে স্থানীয়রা।
মহাস্থান গড় এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জিউৎকুন্ড এলাকার নির্জন স্থানে বসে রহবল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় চন্দ্র বর্মন(৫৯) ও রহবল পূর্ব পাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী আলম মিয়ার স্ত্রী সুলতানা বেগম(৩৮) অনৈতিক কাজ করছিলো।
এমতাবস্থায় তাঁদের হাতেনাতে ধরে আটকে রাখে স্থানীয়রা। পরে এলাকাবাসীর সাথে কথা বলে তাঁদের নিজ এলাকায় ফেরৎ পাঠানো হয়। এ ঘটনা জানাজানি হলে ঐ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বিরুপ মন্তব্যের সৃষ্টি হয়েছে।
রহবল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক লিটন মিয়া জানান, স্কুলের প্রধান শিক্ষকের এমন অনৈতিক কাজের কথা আগেও শুনেছি। এখন আমাদের শিক্ষার্থীদের এই স্কুলে পাঠাতেও সঙ্কোচ বোধ করছি।
প্রবাসীর স্ত্রী সুলতানা বেগম(৩৮) জানান, এটা ষড়যন্ত্র। এর আগে দুই বার আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক বিনয় চন্দ্র বর্মন জানান, "আমি সুলতানাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। মানুষ বেড়াতে যেতেই পারে। এতে সমস্যার কি আছে? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।"
রহবল উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ হোসেন টুটুল সরকার জানান, প্রধান শিক্ষক অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে ধরা খেয়েছে বলে শুনেছি। এর আগেও তাঁর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ শুনেছি। এব্যাপারে তাঁকে আবারও সতর্ক করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.