
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় থেকে ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তৃতীয় লিঙ্গের ০৮ জন মাদক চোরাচালান চক্রের সদস্যকে গ্রেফতার করে র্যাব-১১।
সোমবার (২২মে) দুপুরের র্যাব-১১'র স্কোয়াড্রন লিডার (উপপরিচালক) এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসামীরা হলেন- রফিক (ললিতা (৪০), রবি আলম ( বিউটি (৪০), একরাম পরীমনি (২২), রবি আলম প্রিয়া (২৪), মোঃ আল-আমিন নিশি (৩৫), রায়হান ( আঁখি (২০),সাবের বিজলী (২২), ফারুক রিয়ামনি (২৫),
র্যাব এর জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের দল নেতাসহ সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য।
তারা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য অত্যন্ত কৌশলীভাবে তৃতীয় লিঙ্গের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমনের বাহানায় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এই সক্রিয় চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসকল মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকা সহ পার্শ্ববর্তী জেলা সমূহে সরবারহ করে থাকে। আটককৃত ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ০১ কোটি ০৫ লক্ষ টাকা ।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।