
এম এ রাশেদ: বগুড়ার শেরপুর পৌরশহরে গলায় ফাঁস দিয়ে সুপ্তি দত্ত (২২), নামে এক অনার্স পড়ুয়া কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
গত রবিবার (২১ মে) রাতে শেরপুর পৌরশহরের জগন্নাথপাড়ায় তার বাবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুপ্তিদত্ত জগন্নাথপাড়ার সুনিল দত্তের মেয়ে এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অনার্সে অধ্যয়নরত ছাত্রী বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হচ্ছে। সম্ভবত পারিবারিক কলহের জের ধরেই সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান