
আওয়াজ অনলাইন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ হাজার ৮৮৪ পিস ইয়াবা, ১১৭ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী