হোম » অপরাধ-দুর্নীতি » ভেড়ামারায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসায়: আটক দুই

ভেড়ামারায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসায়: আটক দুই

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘদিন যাবৎ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের দুইজন সাংবাদিক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করায় আটক।
গত শুক্রবার (১৯শে মে) রাতে ভেড়ামারা শহরের চামড়া পট্রিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিনব কায়দায় অভিযান চালিয়ে তাদের কে ফেন্সিডিল সহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো- ভেড়ামারা কাচারি পাড়া নিবাসী বক্কর মেকারের পুত্র আহসান হাবিব ঝলক ও চাঁদগ্রাম নিবাসী মৃত নুরবক্সের পুত্র নিপু। তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ২০, তাং- ২০/০৫/২০২৩ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪ (খ)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাব্বির হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে আমরা জানতে পারি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক পরিচয়ধারী উক্ত শহরের সনো গলি, চামড়া পট্রি, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের আশেপাশে, ব্র্যাক অফিসের সামনে, মাইক্রোষ্ট্যান্ড এলাকায় ঝলক ও নিপু মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করে আসছে।
তারি পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (১৯শে মে) রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ক্রেতা সেজে মাদক বিক্রেতা ঝলক ও নিপুর নিকট পৌঁছায়। কথাবার্তার এক পর্যায়ে মাদক বিক্রেতা ঝলক ও নিপুর কাছে থাকা ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্য ডিবি পুলিশের নিকট দিতে গেলে ০৮ (আট) বোতল ফেন্সিডিল সহ তাদের কে গ্রেফতার করা হয়। পূর্বেও তাদের বিরুদ্ধে ভেড়ামারা ও দৌলতপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!