প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ
ডোমারে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী সুবাস চন্দ্র শীলকে(৪২) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। সুবাস চন্দ্র উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিত পাড়ার মৃত অভিনয় চন্দ্র শীল ধুন্দুর ছেলে।
বৃহষ্পতিবার (১৮ মে) বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে স্ত্রী কবিতা রানীর(৩৫) গলা টিপে ধরে এলোপাতাড়ি কিলঘুষি মেরে গুরুতর আহত করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবিতা রানী বমি করতে থাকলে অবস্থা বেগতিক দেখে পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে কবিতা রানীকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় কবিতা রানীর ভাই সনাতন শর্মা বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মৃত কবিতা রানী পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা নাউয়াপাড়ার মৃত বিরেন্দ্র শর্মার মেয়ে।
ডোমার থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এলাকা থেকে সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন গ্রেপ্তার সুবাস চন্দ্র শীলকে আদালতে প্রেরনসহ অন্যান্য আইনগত বিষয় সমূহ প্রক্রিয়াধিন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.