হোম » অপরাধ-দুর্নীতি » গাইবান্ধায় পবিত্র জুম্মার নামাজ পড়তে গিয়ে অটো হারালেন একচালক: চোরের শাস্তি দাবি

গাইবান্ধায় পবিত্র জুম্মার নামাজ পড়তে গিয়ে অটো হারালেন একচালক: চোরের শাস্তি দাবি

শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের হাটে পবিত্র জুম্মার নামাজ পড়তে গিয়ে ব্যাটারী চালিত অটো হারিয়েছে লিটন মিয়া নামের এক যুবক। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামে।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় ১৯ মে শুক্রবার দারিয়াপুর হাটে মাছের ভাড়া নিতে যান ওই অটোচালক। পবিত্র জুম্মার নামাজের সময় হওয়ায় রাস্তায় অটো সাইট করে মসজিদে ঢুকে নামাজ পড়ে বের হয়ে দেখেন তার অটোটি সেখানে আর নেই।
স্থানীয় ব্যবসায়ী শান্ত জানান, লিটন নামের এই অটোচালক ভাইটি প্রায় প্রতিদিনই এই বাজারে মাছের ভাড়া নিয়ে আসেন। আজকে নামাজ পড়তে গেলে তার অটোটি চুরি হয়ে যায়।
তিনি আরো জানান ওই একই জায়গা থেকে বিগত দিনেও অটো চুরি হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ঐ চালক তার হারিয়ে যাওয়া অটোটি উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় জিডি করেছেন বলে জানান অটো চালক লিটন মিয়া।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!