
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ৬৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ মো. মুন্না (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (১৭ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।আটক মাদক বিক্রেতা মো. মুন্না মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মো.আনোয়ারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প জানতে পারে যে, একজন মাদকবিক্রেতা ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার বানিয়াকান্দি এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই মাদকবিক্রেতার ওপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ মে) বিকেল সোয়া ৪টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা।এসময় মাদকবিক্রেতা মুন্নাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৪৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক মাদকবিক্রেতা মুন্না মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন।র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর মাদকবিক্রেতা মুন্নার নামে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২