প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৩, ৩:০৬ পি.এম
চদনাইশে যুবলীগ নেতার বিরুদ্ধে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করায় সংবাদ সম্মলন

মোঃ শহীদুল ইসলাম: চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল আলমেরর বিরুদ্ধে অপ-প্রচার ও ফেইসবুক চ্যানেল মিথ্যা সংবাদ পরিবশন করায় সংবাদ সম্মেলন করেছেন কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগ।
গত ১৩ মে বিকাল স্থানীয় একটি হোটেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল আলম। তিনি বলেন জামাত-বিএনপি-এলডিপি সমর্থিত কুচক্রি মহল তার সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে ২০২২ সালে আবদুর রহিমের দায়ের করা মারামারির মামলায় তিনি আসামী, সাক্ষী ও নয়।
তিনি ইউনিয়ন যুবলীগর দায়িত্ব পালনের পাশাপাশি রওশন হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মমতাজিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক, রওশন হাট জামে মসজিদর ভারপ্রাপ্ত সভাপতি, মমতাজিয় এতিমখানার অর্থ সম্পাদকসহ বিভিন প্রতিষ্টানে জড়িত রয়েছে। মহলটি তার সম্মান ক্ষুন্ন করতে সিএসটিবি-২৪ নামীয় একটি ফেইসবুক চ্যানেলে তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় তিনি এ সংবাদ প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় তিনি আদালতের আশ্রয় নিবেন বলে জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন আ'লীগের সদস্য জহির আহমদ, দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মাম্মদ, কাঞ্চনাবাদ ইউনিয়ন আ'লীগের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মো: নুরুল আলম (আবছার), সহ-সভাপতি মো: সরওয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন (রবিন), রওশনহাট শাহী জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল মোনাফ, সাধারণ সম্পাদক মো: আরিফ হাসান, রওশনহাট বাজার সমিতির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুদ্দিন, কাঞ্চনাবাদ ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুব আলম মুরাদ, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক মো: সুমন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুদ্দিন, কাঞ্চনাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সদস্য মোঃ জালাল আহমদ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.