প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৩, ৪:৫৭ পি.এম
জামালপুরে হাবেল হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

রবিউল হাসান লায়ন: জামালপুরে হাবেল হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে শহরের ফৌজদারী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে চামড়াগুদাম মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত হাবেলের বাবা ইসমাইল শেখ, ভাই বাবুল শেখ,হাসান শেখ, মো জনি ও আসলাম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, অবিলম্বে নিহত হাবেলের হত্যার রহস্য উদঘাটন, সকল হত্যাকারীদের গ্রেফতার ও হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (৯মে) রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় হাবেলকে ফোনে ডেকে নিয়ে ৬ বন্ধু ঘিরে ধরে উপর্যপরি ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরিসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.