প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৩, ৫:৪১ পি.এম
চাটখিলে অস্ত্রসহ গ্রেফতার এক

মোহাম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার শফিকুল ইসলাম (৪৫) উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.