প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৩, ৩:৩০ পি.এম
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বিশেষ অভিযানে ১০২ পিচ ইয়াবাসহ মাদক কারবারি বোরহান মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামের হেলাল উদ্দিনের এর ছেলে।
হোসেনপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (৮ মে ) রাত ১০.৩৫ ঘটিকার সময় ১০২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার মধ্য হারেঞ্জা এলাকা হইতে মাদক কারবারি বোরহান মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মঙ্গলবার (৯ মে) হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ২০১৮ রুজু করা হয়েছে। মামলা নং ৫ (৫) ২০২৩ ধারা-৩৬ (১) সারণির ১০ (ক)/ ৪১।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান টিটু জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বোরহান মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে হোসেনপুর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.