প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ১:৪৭ পি.এম
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইয়াছিন মিয়া (২৪) কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইয়াছিন মিয়া পৌরসভার পূর্ব দীপেশ্বর গ্রামের আব্দুল খালেক এর ছেলে।
হোসেনপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিন মিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (৩ মে ) রাত পৌনে নয় ঘটিকার সময় ৫১ পিস গোলাপি রঙের ইয়াবা সহ উপজেলার ধনকুড়া হেলিপ্যাড মাঠ হইতে মাদক ব্যবসায়ী ইয়াসিন মিয়াকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আসামীর বিরুদ্ধে (৩ মে) হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ২০১৮ রুজু করা হয়েছে। মামলা নং ০২ ধারা-৩৬ (১) সারণির ১০ (ক)।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান টিটু জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে হোসেনপুর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.