প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৩, ৬:০০ পি.এম
হরিপুরে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৭

জসীমউদ্দীন ইতি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও সরকার পাড়া গ্রামে ভুট্টা ভাঙ্গাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। ঘটনার স্থলে ৭জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৩ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আহত ব্যক্তিরা হলেন, প্রথম পক্ষের ফয়জুর রহমান, পিতা মৃত আব্দুর রহমান। সিয়াউর রহমান, পিতা ফয়জুর রহমান, মাজেদুর রহমান, সালেহা পারভীন, স্বামী ফয়জুর রহমান।
দ্বিতীয় গ্রুপের আহত ব্যক্তিরা হলেন, মোঃ সাইদুর রহমান, পিতা মৃত,গফফার আলী , রব্বানী পিতা,গফফার আলী, সরিফ পিতা মৃত গফফার আলী।
আহত ব্যক্তিদের রানীশংকেল এবং দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হরিপুর থানায় এখনো কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি অব্যহত আছে বলে জানা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.