প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৩, ১:৫৯ পি.এম
জয়পুরহাটে অস্ত্রসহ চার ডাকাত আটক
![]()
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটর কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গােয়েন্দা পুলিশ (ডিবি)।
ডাকাতির প্রস্কাতুতিকালে কালাই উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল বিকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গােয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন।
আটককৃতরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার বড় তারা পশ্চিমপাড়া গ্রামের শেখ সাদীর ছেলে শালিন(২২), বড়তারা মধ্যপাড়া গ্রামের মুনছুর রহমানের ছেলে রাকিব হাসান(২৬),পাঁচবিবি উপজেলার গােড়না বাজারের আব্দুল ওহাবের ছেলে ইব্রাহিম হােসাইন(২৮) ও বগুড়ার ধুনট উপজেলার জালশুকা গ্রামের খালেক খন্দকারের ছেলে নাফিজ খন্দকার (২০)।
গােয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।
সােমবার গভীর রাতে কালাই বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্লছিলেন তারা এমন গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালা চাকু, লাহার তৈরি পাইপ, নাইলনের রশি জব্দ করা হয় বলেও জানান গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.