প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৩, ৩:২৫ পি.এম
ধুনটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে মোমিন (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১৫ এপ্রিল) রাতি ১০ টার দিকে উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের আনাপুর কচুগাড়ী গ্রামের এ ঘটনা ঘটে।
মোমিন একই এলাকার জাহিদুল ইসলাম এর ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, আনাপুর কচুগাড়ী গ্রামে একটি বাঁশ ঝাড়ের বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছিল।
মরদেহ ময়নাতদন্ত করার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.