হোম » অপরাধ-দুর্নীতি » ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের মৃত শাহজাহান আলী সরকারের ছেলে আলমগীর হোসেন (৩৮), মংলা মন্ডলের ছেলে আজিবর মন্ডল (৪০) ও সুমার আলীর ছেলে আব্দুল মোমিন (৩৬)।

গত শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

থানা সুত্রে জানা যায়, ঘটনার দিন ধুনট থানা পুলিশের একটি চৌকস দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালাপাড়া এলাকার মৃত নসীম উদ্দীন মন্ডলের ছেলে হায়দার আলী হিন্দলের ইট ভাটার সামনে থেকে মাদক কারবারিদের গ্রেফতার করে থানা পুলিশ।

এই সময় আলমগীর হোসেনের কাছ থেকে ২৫ পিস, আজিবর মন্ডলের কাছ থেকে ২০ পিস ও আব্দুল মোমিনের কাছ থেকে ১৫ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!