হোম » অপরাধ-দুর্নীতি » সিরাজগঞ্জে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার

সিরাজগঞ্জে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে  ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী মোছাঃ শেফালী বেগম (৫০) ও তাদের মেয়ে মোছাঃ জেসমিন আক্তার সুরভী (২২)।
শনিবার (১ এপ্রিল)  দুপুরে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম জানান, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়  বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লক্ষ টাকার (৩৬৩ গ্রাম) হেরোইনসহ মা-মেয়েকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!