প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ
সোনাইমুড়ী আমিশাপাড়ায় ভুয়া ডাক্তার ধানসিঁড়ি হোটেলে ভ্রাম্যমাণআদালত জরিমানা ১,৮০,০০০

মোহাম্মদ হানিফ: নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এসময় ১,৮০,০০০/- ( এক লক্ষ আশি হাজার) টাকা জরিমানা আদায় করেন।
বাজারের ধানসিঁড়ি হোটেলে পচা খাবার ও রান্না সামগ্রী রাখার দায়ে হোটেলে জরিমানা করা হয়।
সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে ভুয়া রেজিঃ নাম্বার ব্যাবহার করে ডাক্তারি প্রেশক্রিপশন প্রদান, লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রয়, অনুনোমোদিত ঔষধ বিক্রয় ও নোংরা, পঁচা ও বাসি খাবার বিক্রয় এবং স-মিলের অতিরিক্ত গাছ রেখে সরকারি রাস্তা দখল করার অপরাধে অপরাধ ১,৮০,০০০/- ( এক লক্ষ আশি হাজার) টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইসমাইল হোসেন।
জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানসমূহের নাম: রিফাত ফার্মেসী ১৫,০০০/-, কিরণ হোমিও হল ৫,০০০/-, হাসিনা ফার্মেসী ২০,০০০/-, ধানসিঁড়ি হোটেল ২৫,০০০/-, ভুয়া ডাক্তার আবুল হাছান সজিব ১,০০,০০০/-, আমিনুল ইসলামের স-মিল ১৫,০০০/- টাকা
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.