প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ২:৩১ অপরাহ্ণ
রূপসায় ধর্ষক গ্রেফতার

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় ০৬ বছরের শিশুকণ্যা ধর্ষনের ঘটনা ঘটেছে। গত ২ মার্চ সকালে উপজেলার পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে শিশুকণ্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক বাসুদেব রায়কে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৬।
রবিবার (৫ মার্চ) রাতে র্যাব সদস্যরা উপজেলার পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক বাসুদেব রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ০২ মার্চ সকালে ০৬ বছরের শিশুকণ্যা তার নিজ বাড়ির উঠানে খেলা করছিলো। তখন আসামী বাসুদেব রায় (৫৫) সেখানে এসে ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বসত বাড়ি সংলগ্ন মাছের ঘেরের পাশে থাকা ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। ভিকটিম চিৎকার করলে আসামী তার মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে এবং ঘটনার বিষয় কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তার বাবা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রূপসা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ০৫ মার্চ রাতে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসাথাধীন পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী বাসুদেব রায়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.