হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১

বগুড়ায় ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১

এম এ রাশেদ: বগুড়ার শহরতলীর ছিলিম পুর এস.বিফিলিং স্টেশন এর সামনে রোববার (০৫ মার্চ) ঢাকা-টু-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১  ব্যক্তিকে গ্রেফতার করেছে।

যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১লক্ষ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুসাঈদ (৩২), পিতা-মোঃ চশির উদ্দিন, সাং-সদরপুর, পোস্ট-মারডুবিরহাট, থানা-দিনজপুরসদর, জেলা-দিনাজপুর। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম- সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একে এম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) শরিফুজ্জামান ভূঁইয়া, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আব্দুল লতিফ, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, এর সহায়তায় উক্ত অভিযানটি পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!