
এম এ রাশেদ: বগুড়ার মহাস্থানে টাকা ভাংতি না দেওয়ায় আব্দুস ছাত্তার ওরফে (ফকরে) নামের ১ ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মহাস্থান মধ্যপাড়া গ্রামের হাফিজুর রহমানের পুত্র মহাস্থান ত্রিমোহনী এলাকায় পিয়াজি ব্যবসায়ী আব্দুস ছাত্তার ওরফে (ফকরে) দোকানদারি করছিলেন।
এসময় একই গ্রামের আজিজুল হক এর পুত্র আকাশ দোকানদার আব্দুস ছাত্তারের কাছে টাকা ভাংতি চায়। এসময় দোকানদার ফকরে টাকা ভাংতি নেই জানালে আকাশ তাকে ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন।
একপর্যায়ে স্থানীয়রা সেটি আপোষ করে দিলে ঘটনার কিছুক্ষণ পর আকাশ সহ ৪/৫ জনের একটি দল আব্দুস ছাত্তার ওরফে ফকরের ওপর হামলা চালায়। এসময় স্থানীয় ব্যবসায়ীরা আকাশকে ধাওয়া দিয়ে আটক করেন।
উভয়পক্ষ সমঝোতার প্রতিশ্রুতিতে আকাশকে ছাড়িয়ে নেওয়া হয়। এরপর স্থানীয় এলাকাবাসী ব্যবসায়ী ফকরে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করে দেয়। জানা যায় তার মাথা ও হাতে বেশ কয়েকটি স্যালাই দেয়া হয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক