
হুমায়ুন কবির সুমন: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটকৃতরা হলো, কুমিল্লা জেলার মইশাইর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে নাজমুল হক বাহার (৫০) ও বগুড়া জেলার নাটায়পাড়া গ্রামের শিপন হাওলাদারের স্ত্রী রাবেয়া সুলতানা সুমি (৪২)।
রবিবার (৫ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিত্বে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া