প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ
চকরিয়ায় বিজিবির বাসের সাথে ম্যাজিক গাড়ির সংঘর্ষে নিহত ৩ আহত ৭

এইচ এম রুহুল কাদের: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিজিবির গাড়ির সাথে ম্যাজিকের সংঘর্ষ হয়,এতে ঘটনাস্থলে ২জন নিহত হয় , পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১জন নিহত হয়।
৪মার্চ সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেলা প্রশাসন গেইট সংগলগ্ন উত্তর হারবাং কলাতলি জিলানী পুকুরের পাশে এই সড়ক দূর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহতরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো: হামিদ (৩২) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই ইউনিয়নের করমুহুরী পাড়ার ধানু মিয়ার ছেলে নজু মিয়া। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি ইমন চৌধুরী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.