
কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন থেকে ইয়াবা সহ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেনের (৫০) বিরুদ্ধে। ইউপি সদস্য পদের আড়ালে সীমান্ত পথে মাদক পাচার সহ কেনা বেচা তার মূল ব্যবসায়।
শুক্রবার দুপুরে রৌমারী থেকে নৌকা রিজার্ভ করে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে কুড়িগ্রাম আসছিলেন তিনি। কিন্তু পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে সে খবর আগে থেকে ছিল। ফলে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ঘাটে পৌঁছার আগেই ডিবি পুলিশের জালে ধরা পড়েন জাকির। সাথে উদ্ধার হয় ১৯৭ পিচ ইয়াবা।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) ওই ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাট থেকে ওই ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জাকির হোসেন রৌমারীর দাঁতভাঙা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। তার বাড়ি একই ইউনিয়নের সীমান্ত ঘেঁষা চর কাউয়ারচর (বাঘেরহাট) গ্রামে।
তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে তারই সহযোগীকে গুম সহ হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও সীমান্ত পথে মাদক চোরাচালানসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভারতের আসাম হয়ে রৌমারীর ধর্মপুর সীমান্ত পথে মাদক চোরাচালানের যে নতুন রুট, তার অন্যতম প্রধান মাদক কারবারি ইউপি সদস্য জাকির হোসেন।
দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘ জাকির দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে। তার মাদক ব্যবসার কথা এলাকায় অনেকেই জানে। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও হত্যার অভিযোগে মামলাও রয়েছে।’
এদিকে মাদক চোরাকারবারের অভিযোগ থাকায় জাকির হোসেনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রৌমারী উপজেলা দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কাগজ পাঠিয়েছি। তিনি বর্তমানে দলের কেউ নন।’
ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ‘গ্রেফতার জাকির হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ