
এম এ রাশেদ: বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সমীর সাহা পাপ্পা (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের গোসাইপাড়া এলাকার একটি বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সমীর সাহা পাপ্পা ওই এলাকার শ্যামল সাহার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে পোস্ট দেন পাপ্পা। পোস্ট দেওয়ার দেড় ঘণ্টা পর সন্ধ্যায় লাইভে এসে আত্মহত্যা করেন।
তারা আরও জানান, বছর দুয়েক আগে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হন সমীর সাহা। ওই নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আয়-রোজগার না থাকায় পারিবারিক কলহ লেগেই থাকতো তার পরিবারে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, পারিবারিক কলহের কারণে সমীর সাহা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজনের খবরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ