প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জের আ.লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ

হুমায়ুন কবির সুমন: আওয়ামীলীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ সময় ১৩ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতা কর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে জানান, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতা কর্মীরা সড়কের উপর ছিলো এ সময় বিএনপির নেতা কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং ১৩টি মোটর সাইকেল ভাংচুর করে।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.