
এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি চোরাই অটোভ্যান সহ ২ চোরকে আটক করেছে। আটককৃরা হলেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকপুর গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে শহিদুল ইসলাম (২৩) ও একই গ্রামের মৃত: আবু হোসেন এর ছেলে পলাশ (২৮)। গতকাল আটকৃতদের বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের আঃ রশিদ এর ছেলে ভ্যান আজিজুল হক এর একটি অটোভ্যান গত কয়েক দিন পূর্বে চুরি হয়ে যায়। তিনি শিবগঞ্জ থানায় অটোভ্যান চুরি সংক্রান্তে একটি অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম এর নির্দেশনায় ১০ ফেব্রুয়ারি বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে অটোভ্যান উদ্ধার সহ ২ যুবককে আটক করা হয়।
আটকৃতরা হলেন উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকপুর গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে শহিদুল ইসলাম (২৩) ও একই গ্রামের মৃত: আবু হোসেন এর ছেলে পলাশ (২৮)।
এব্যাপারে অটোভ্যান চালক আজিজুল হক বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। চুরির সংবাদের ভিত্তিতে অটোভ্যান উদ্ধার সহ চোরদেরকে আটক করা হয়েছে । থানার মামলার প্রেক্ষিতে আটকৃতদের গতকাল জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি