
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. হুমায়ুন কবির (৪০) হোসেনপুর থানা সিদলা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা এলাকা থেকে এসআই শরিফুল ইসলাম, এসআই শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘদিন পলাতক থাকা সিআর মামলায় বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকা দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ুন কবির কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার অফিসার (ওসি) ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান