
এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘিতে নেশার ২৭ পিস এ্যাম্পলসহ গোপেন চন্দ্র মহন্ত (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার মুরইল দিপ্ত ফার্মেসীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোপেন চন্দ্র মহন্ত উপজেলার নসরতপুর কলেজপাড়ার গোপাল মহন্তের ছেলে। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ মুরইল এলাকায় দিপ্ত ফার্মেসীর সামনে গোপেন চন্দ্র মহন্ত কাছ থেকে ২৭ পিস এাম্পলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।