
এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘিতে গাছের ডাল কেটে বসতবাড়িতে ফেলে আসবাবপত্র ভাংচুরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিকে বউ শাশুড়িসহ ৫জন আহত হয়েছে।
আহতদের মধ্যে নুরজাহান (৬০) ও তার পুত্রবধূ পারভীন আক্তার (৩৫) কে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির উজ্জলতা গ্রামের নুর জাহানের বাড়ির ভিতরের লাগানো পিয়ারা ও কামরাঙ্গা গাছের ডাল প্রাচীর ছাড়িয়ে প্রতিবেশি পাশের সাহাদুলের ঘরের ছাউনিতে যায়।
আজ রোববার সকালে সাহাদুল ওই দুই গাছের ডাল কেটে নুরজাহানের বাড়ির ভিতর ফেলে দেয়।
এতে নুরজাহানের বসতবাড়ির ভিতর থাকা আসবাবপত্র ভেঙ্গে ক্ষতিসাধন হলে নুরজাহান ও তার পুত্রবধূ প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ সাহাদুল তার ছেলেসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে নুরজাহান তার পুত্রবধূ পারভীন, ছেলেসহ অন্যান্যদের মারপিটে করে। এতে বউ শাশুড়ি মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা