
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে ৫শ টাকায় ভুয়া এ্যাডমিট কার্ড দেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্ট চলাকালে হাতেনাতে ধরা পরে। পরে পুলিশ লাইন্স মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কান্দাপাড়ার মৃত হজরত আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার মণ্ডল, আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে আতাউর রহমান ও মৃত জহুরুল ইসলামের ছেলে গোলাম রাব্বী।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা এ্যাডমিট কার্ডের ওপরের সিল স্ক্যানারের মাধ্যমে তুলে দিয়ে পুনরায় এ্যাডমিট কার্ড তৈরি করে ৫০০ টাকার বিনিময়ে নিয়োগ প্রত্যাশীদের কাছে সরবরাহ করছিলেন।
পুলিশ লাইন্সে কনস্টেবল রিক্রুমেন্টে বাছাই করার সময় বিষয়টি ধরা পড়ে। পরে মাঠ এলাকায় অবস্থিত মণ্ডল টেলিকমে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এঘটনায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া