
মোহাম্মদ হানিফ: সোনাইমুড়ির বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের হিসাব রক্ষকের বিরুদ্ধে কাগজে-কলমে প্রশিক্ষনাথী দেখানো, প্রশিক্ষণপ্রার্থীদের নিম্নমানের খাবার সামগ্রী বিতরণ, অন্যান্য কর্মচারীদের সাথে দুর্ব্যবহার,রাতের বেলায় আবাসিকে রুম দখল করে থাকাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল ১১ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, সোনাইমুড়ি বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে হিসাব রক্ষক মাহফুজ আলম অনুপস্থিত রয়েছেন।পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি কর্মস্থলে আসেন।
তিন মাস মেয়াদী প্রশিক্ষণ করছে সেলাই ও কম্পিউটার দুই ট্রেডে ৩৫ জন করে ৭০ জন থাকার বিধান রয়েছে।৭০ জনের মধ্যে ৫০ জন আবাসিকে থাকার নিয়ম থাকলেও তা উপেক্ষা করে থাকে মাত্র ৩০/৩৫ জন।আবাসিকে থাকা প্রশিক্ষনার্থীদের শার্ট অনুযায়ী খাবার বিতরণ করছে না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ করেছেন কয়েকজন প্রশিক্ষনার্থী।
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে সরজমিনে গিয়ে দেখা যায়, ৩৫ জন প্রশিক্ষার্থীর মধ্যে ১৬ জনকে ক্লাসে পাওয়া গেছে। অন্য প্রশিক্ষনার্থীদের হাজিরা খাতায় অনুপস্থিত রয়েছে।
হিসাব রক্ষক মাহফুজ আলম দীর্ঘ দেড় বছর ধরে এ ভবনের নিচতলায় একটি রুম দখল করে রাতের বেলায় থাকার অভিযোগ রয়েছে। আবাসিক ভবনে কোন কর্মচারী থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে এলাকায় গুঞ্জন ও শোনা যাচ্ছে।
সেখানকার কয়েকজন প্রহরী অভিযোগ করে জানান, হিসাব রক্ষক মাহফুজ আলম তাদেরকে দিয়ে তার ব্যক্তিগত কাজও করিয়ে থাকেন। তার এধরনের কাজকর্মে রাজি না হলে দুর্ব্যবহার করেন।
সোনাইমুড়ির বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক জাকারিয়া রাসেল এইসব অভিযোগের বিষয়ে এড়িয়ে গিয়ে বলেন আপনারা হিসাব রক্ষক মাহফুজ আলম এর সাথে যোগাযোগ করেন।
সোনাইমুড়ির বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের হিসাব রক্ষক মাহফুজ আলম বলেন, এইচ এস সি পরীক্ষা থাকায় প্রশিক্ষণাথী কম রয়েছে। তবে তিনি রাতের বেলা আবাসিকে থাকেন বলে সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন