
এম এ রাশেদ: বগুড়ার শেরপুরে ট্রলির চাপায় পিষ্ট হয়ে জাহিদুল ইসলাম(২০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌর শহরের উলিপুর এলাকায় ঘটানাটি ঘটে।
নিহত জাহিদুল ইসলাম শাজাহানপুরের বিসিক এলাকার মোঃ বাবলুর ছেলে। সে বগুড়া টিএমএসএস এ লেখাপড়া করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাজাহানপুর থেকে শেরপুর যাওয়ার পথে পৌর শহরের উলিপুর এলাকায় ঝুকিপুর্ন মহাসড়কে একটি বাত্রিবাহী বাস চাপা দিলে সে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে পরে যায়।
সে সময় বিপরীত থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা এসে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের এসআই রজিবুল ইসলাম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান