
এম এ রাশেদ: বগুড়া শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে কুসুম্বী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ (৪০) গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার রাতে লক্ষিখোলা শ্যামপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চকরামপুর গ্রামের বাবলুর ছেলে মুনির শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষিখোলা শ্যামপাড়া গ্রামে গত ২০ থেকে ২৫ দিন আগে রাতে এক গৃহবধুর ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করে।
পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ মুনিরের নামে ধর্ষন মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনা নিয়ে মুনিরের পরিবারের মাঝে ক্ষোভের সৃস্টি হয়।
এরই জের ধরে গতকাল রোববার রাত ১০ টার দিকে কুসুম্বী ইউনিয়নের লক্ষিখোলা শ্যামপাড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে কুসুম্বী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ শেরপুর থেকে বাড়ির দিকে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুনিরের আত্মীয়রা জাহিদুল ইসলাম, সিদ্দিক হোসেন, সুজন, হেলাল, রাব্বি ও মজনু সহ ৭/৮ জন ভারাটে সন্ত্রাসী তাকে বার্মিস চাকু দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ রিপাের্ট লেখা পর্যন্ত অভিযোগের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি