প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৩, ৩:২১ অপরাহ্ণ
ডোমারে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রাকিব হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ জানুয়ারী) ভোরবেলা উপজেলার সোনারায় ইউনিয়নের কুম বাড়িরডাঙ্গা এলাকায় নিজ বাড়ি হতে রাকিবকে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ। সে ওই এলাকার দুলাল হোসেনের ছেলে।
জানা যায়, (১৯ডিসেম্বর) ওই এলাকায় রাত সাড়ে ১০টার সময় ওয়াজ শুনে বাড়ী ফেরার পথে রাকিব ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের স্বিকার কিশোরী বিষয়টি প্রকাশ না করলেও অস্বাভাবিক আচরণ করে। এতে তার মায়ের সন্দেহ হয়। এক পর্যায়ে সে মায়ের কাছে বিস্তারিত ঘটনা জানায়।
গত বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা মা ধর্ষিতা কিশোরীকে নিয়ে ডোমার থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণের মামলা করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, ধর্ষণ মামলায় শুক্রবার ভোরে রাকিবকে নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারীর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.