
মোঃ তারিকুর রহমান: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।

কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই মোঃ ইমরান হোসেন, এএসআই মোঃ মোসলেম উদ্দিন ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে গত বৃহস্পতিবার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের, মুন্সিপুর তিনতালা মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা