
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় গুণগত মান ও সনদ (সিএস লাইসেন্স) নবায়ন না থাকায় আল মদিনা বেকারি এন্ড কনফেকশনারী ও বেঙ্গল হার্ডওয়্যারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন বলেন, গুণগত মান ও সনদ (সিএস লাইসেন্স) নবায়ন না থাকায় আল-মদিনা বেকারি এন্ড কনফেকশনারীর ১০ হাজার টাকা ও বেঙ্গল হার্ডওয়্যারের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান