
হুমায়ুন কবির সুমন: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পঁচা ডিম রাখা, বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ শহরের এম.এ মতিন সড়কে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাকিবুল হাসান এই অভিয়ান চালান।

অভিযান শেষে এস.এম রাকিবুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পঁচা ডিম রাখা, বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন এলাকার জলিল হোটেল, ফুড কেয়ার ও ফরহাদ মেডিসিন সেন্টারে অভিযান চালানো হয়।
অভিযানে জলিল হোটেলকে ২০ হাজার টাকা, ফুডকেয়ার কে ১০ হাজার টাকা ও ফরহাদ মেডিসিন সেন্টার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান