হোম » অপরাধ-দুর্নীতি » চুয়াডাঙ্গায় ৪টি মটর সাইকেল উদ্ধার : গ্রেফতার দুই

চুয়াডাঙ্গায় ৪টি মটর সাইকেল উদ্ধার : গ্রেফতার দুই

মোঃ তারিকুর রহমান: চুয়াডাঙ্গা জেলার সদরে পুলিশি অভিযান চালিয়ে দুইজন কে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 
আসামীদের চোর সন্দেহে গ্রেফতার করার পর ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলামের  স্বীকারোক্তি মতে আরো একজন মোটরসাইকেল চোর ২/মোঃ  ইমরান হোসেন @ ইমন (২০), পিতা- মোঃ আব্দুল গনি, সাং- বকশিপুর স্কুল পাড়া, থানা আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও দেখানো মতে ০১ টি পালসার 150 সিসি, ০১ ডিসকভার ১২৫ সিসি, ০১ টি টিভিএস ১১০ সিসি এবং ০১ টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!