প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৩, ৬:০১ অপরাহ্ণ
আদমদীঘিতে এক মেয়েকে ধর্ষণের অভিযোগ

এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘিতে পিতামাতাহিন এক ভিক্ষুকের স্বামী পরিত্যক্তা নাতনী ধর্ষণের শিকার হয়েছে।আজ সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
আদমদীঘির বশিকোড়া শাহাপাড়ার পিতামাতাহিন স্বামী পরিত্যক্তা ওই নারী তার ভিক্ষুক নানীর বাড়িতে থাকে। নানী ও মামার অভাবে সংসারে কোন রকমে খাবার খেয়ে পরের জায়গায় দিনাতিপাত করে।
সকালে ওই নারীর নানী ভিক্ষার কাজে ও মামা শ্রমিকের কাজে বের হয়ে রাতে ফিরেন। এদিকে একই গ্রামের রাহুল বাবু নামের এক মাদরাসা ছাত্র উক্ত নারীকে বাড়িতে এক পেয়ে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। আজ সোমবার সকালে তার নানী ভিক্ষা ও মামা শ্রমিকের কাজে বাড়ি থেকে বের হয়ে যায়।
বেলা সাড়ে ৯টায় এ সুযোগে রাহুল বাবু নামের এক মাদরাসা ছাত্র স্বামী পরিত্যক্তা নারীর ঘরে ঢুকে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গ্রামের রানা, বাদলসহ অনেকই উক্ত ঘরে আপত্তিকর অবস্থায় মাদরাসা ছাত্রকে হাতেনাতে ধরে ফেলে।
এসময় ধর্ষণকারি মাদরাসা ছাত্র তার পায়ের সেন্ডেল ঘরে ফেলে কৌশলে পালায়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ভিকটিম থানা হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.