হোম » অপরাধ-দুর্নীতি » টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা

টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাঠালদিয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের আবাদি জমি দখলের অপচেষ্টা করছে সাবেক কমিশনার ও তার ভাই মামুন। এঘটনায় গত ৫ই ডিসেম্বর সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের পেডে (টঙ্গী অঞ্চল) টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর সোলেমান হায়দার।

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্য রাজিব হায়সার সাদিমের সাথে কথা বলে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম
অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবত একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেলিম ও মামুনের সাথে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে রাজনৈতিক বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় গত ৫ই ডিসেম্বর সেলিম ও মামুনের নেতৃত্বে কাঠালদিয়া এলাকার ইঞ্জিনিয়ার আরিফ।

তাদের ভাড়াটে লোকজন নিয়ে অন্তত ৪০-৫০ ট্রাক মাটি আবাদি জমিতে ফেলেছে। সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় আমাদের কেয়ারটেকার ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মামুনের নেতৃত্বে জমিতে মাটি ভরাট করা হচ্ছে। পরে কেয়ারটেকার শের আলী জমির মালিককে অবগত করেন।

কাউন্সিলর সোলেমান হায়দারের থানায় অভিযোগ সুত্রে জানা যায়, তার জমি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে হঠাত করে গত ০৫/১২/২২ ইং তারিখ সেলিম মিয়া ও তার ভাই নূর মোহাম্মদ মামুন লোকজন নিয়ে মাটি ফেলা শুরু করে। তিনি অবিলম্বে তাদের কর্মকান্ড বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবী জানাচ্ছেন। নুর মোঃ মামুন বলেন, মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি ও আমার ভাই এ বিষয়ে কিছু জানিনা। মাটি ফেলার পরে সাইফুলের মাধ্যমে এই ঘটনা জানতে পারি। মূলত ড্রাগ ইন্টারন্যাশনাল এ কর্মরত ইঞ্জিনিয়ার

আরিফ ওই জমিতে মাটি ফেলেছে। নিচে তার জমি রয়েছে। সে তার জমিতে গিয়ে মাটি ভরাট করার জন্য সোলেমান ভাইদের জমিতে মাটি ফেলেছে। আমরা এই এলাকার স্থানীয় আমাদের জমি দখল করতে হয়না। এ বিষয়ে ড্রাগ ইন্টারন্যাশনাল এ কর্মরত ইঞ্জিনিয়ার

আরিফ বলেন, আমি ওই জমিতে মাটি ফেলেছি। আমার ভুল হয়ে গেছে আমি কথা বলে মাটি জমি থেকে সরিয়ে নিবো। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!