প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২২, ৪:৫৯ পি.এম
বগুড়ার মহাস্থানে হেরোইন বিক্রির সময় আটক-২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে মহাস্থান গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক ছিনতাই মকমলার আসামী মহাস্থান মিনহাজ(৩০) ও একই এলাকার দেলোয়ারের পুত্র পলাশকে ২ গ্রাম হেরোইন সহ শিবগঞ্জ থানার এস আই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাসের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯ টায় মহাস্থান গ্রামে এক অভিযান চালিয়ে হেরোইন বিক্রর সময় তাদেরকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়। অভিযানে এস আই মোশারফ হোসেনকে সহযোগীতা করেন এসআই ব্রজেন চন্দ্র মাহাতো, এস আই রাযহান, এ এসআই উজ্জল ও রবিউল। উল্লেখ্য যে ঐ মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ও ছিনতাই এর সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। এদের সহযোগীদেরকেও আটক করে শাস্তির আওতাই আনার জন্য এলাকাবাসী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার হস্ত ক্ষেপ কামনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.